কলকাতা বিশ্ববিদ্যালয় - ফলিত পদার্থবিদ্যা বিভাগের প্রজেক্ট ফেলো নিয়োগ।
কলকাতা বিশ্ববিদ্যালয় - ফলিত পদার্থবিদ্যা বিভাগ
প্রজেক্ট ফেলো (অস্থায়ী) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা বিভাগে একটি ছোটোখাটো উদ্ভাবনী গবেষণা প্রকল্পে একজন অস্থায়ী প্রজেক্ট ফেলো নিয়োগের জন্য ওয়াক-ইন ইন্টারভিউ-এর জন্য আবেদন চাইছে।
বিজ্ঞাপন তারিখ: ১৮/০৮/২০২৫
১. গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- সাক্ষাৎকারের তারিখ: ১৮ই আগস্ট, ২০২৫।
২. গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:
৩. পদের বিবরণ:
পদের নাম: প্রজেক্ট ফেলো (অস্থায়ী)
- নিয়োগের সংখ্যা: ০১ (এক) টি।
- প্রকল্পের শিরোনাম: “Melding real-time adaptive control of a rotary dual inverted pendulum (RDIP) with user-driven command and Development of a Two-Wheeled Robot (TWR) that inspire next-generation Segways”
- বিভাগ: ফলিত পদার্থবিদ্যা, কলকাতা বিশ্ববিদ্যালয়
- বৃত্তি: পুরো মেয়াদের জন্য মোট ₹৫৫,০০০/- (ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত)।
- চুক্তির মেয়াদ: ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
৪. যোগ্যতার মানদণ্ড:
- শিক্ষাগত যোগ্যতা: ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সমমানের বিষয়ে AICTE বা UGC অনুমোদিত প্রতিষ্ঠান থেকে B.E. / B.Tech. / M.E. / M.Tech.-এ প্রথম শ্রেণীর নম্বর।
- বয়সসীমা: ০১.০৪.২০২৫ তারিখ অনুযায়ী ৩০ বছর (বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য ছাড় প্রযোজ্য)।
৫. সাক্ষাৎকারের বিবরণ:
- তারিখ: ১৮ই আগস্ট, ২০২৫ (মাননীয় উপাচার্যের অনুমোদন সাপেক্ষে)।
- রিপোর্টিং-এর সময়: দুপুর ১২টা
- সাক্ষাৎকারের সময়: দুপুর ১২:৩০টা
- স্থান: মিটিং রুম, ১ম তলা, ফলিত পদার্থবিদ্যা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, ৯২ এ.পি.সি রোড, কলকাতা-৭০০০০৯।
৬. আবেদন প্রক্রিয়া:
- এটি একটি ওয়াক-ইন ইন্টারভিউ।
- সমস্ত স্ব-প্রত্যয়িত প্রশংসাপত্র এবং মূল নথিগুলি যাচাইকরণের জন্য সঙ্গে আনতে হবে।
- আবেদনের জন্য একটি প্রফর্মা অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আছে।
- দ্রষ্টব্য: সাক্ষাৎকারে যোগদানের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
Comments
Post a Comment