খানাকুল 1, হুগলি জেলায় ASHA নিয়োগ।
খানাকুল ১, হুগলি জেলা
অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট (ASHA) পদে নিয়োগ বিজ্ঞপ্তি
হুগলী জেলার আরামবাগ মহকুমার, খানাকুল-১ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের অর্ন্তগত ব্লকের সংযোজনী - ২ তে উল্লেখিত উপস্বাস্থ্যকেন্দ্রের (পার্শ্বে উল্লিখিত স্থানের) Accredited Social Health Activist আশা (ASHA) নিয়োগের উদ্দেশ্যে ঐ এলাকার অর্ন্তগত স্থানের মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য নিৰ্দ্দিষ্ট আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এই নিয়োগ রাজ্য মিশন অধিকর্তা, স্বাস্থ্য মিশন - এর ২৭.০৬.২০১২ তারিখের পত্র নং:- HFW/NRHM 20/2006/Part-II/1631 এবং পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ-এর ১৬.০৫.২০২৫ তারিখের পত্র নং HFW-27011/216/2018-NHM-SEC-Dept of H&FW/Part-I/1411 অনুযায়ী করা হচ্ছে।
বিজ্ঞাপন তারিখ: অক্টোবর ১৫, ২০২৫
১. গুরুত্বপূর্ণ তারিখ এবং লিঙ্ক
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: অক্টোবর ১৫, ২০২৫
- পিডিএফ লিঙ্ক
- ওয়েবসাইট
২. যোগ্যতা
- কেবলমাত্র বিবাহিতা/বিধবা/আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন করতে পারেন।
- প্রার্থী অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাসস্থানের প্রমাণ (সাম্প্রতিক ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড) জমা দিতে হবে।
- সাধারণ প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলী জাতি/উপজাতি প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু উত্তীর্ণ হননি তারাও আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষা বিবেচিত হবে না; শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বর বিবেচনা করা হবে।
- গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিঙ্ক ওয়ার্কারদের যদি সংশ্লিষ্ট শংসাপত্র থাকে তাহলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
- যেসব এলাকায় তপশিলী জাতি/উপজাতির সংখ্যাগরিষ্ঠ (২০১১ সালের জনগণনা/SECC তথ্য অনুযায়ী ৫০% এর বেশি), সেখানে যোগ্য তপশিলী জাতি/উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি এমন কোনও প্রার্থী না পাওয়া যায়, তাহলে সাধারণ প্রার্থীদের নির্বাচন করা হতে পারে।
৩. প্রয়োজনীয় কাগজপত্র
- জন্ম নিবন্ধন বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড।
- ভোটার পরিচয়পত্র (EPIC) বা রেশন কার্ড।
- জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে)।
- মাধ্যমিক পরীক্ষার মার্কশীট।
- গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য/প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিংক ওয়ার্কার প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- ২ টি পাসপোর্ট সাইজ ছবি (একটির সামনে এবং অন্যটির পিছনে স্বাক্ষর)।
অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে।
৪. আবেদন পদ্ধতি
উপরোক্ত কাগজপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি সহ আবেদনপত্র ১৫/১০/২০২৫ তারিখের মধ্যে সমষ্টি উন্নয়ন আধিকারিক (বি.ডি.ও.) কার্যালয়ে জমা দিতে হবে। ডাকযোগে প্রেরিত আবেদনপত্র শেষ তারিখের আগে পৌঁছাতে হবে। ডাকযোগে আবেদনপত্রের ঠিকানা: সমষ্টি উন্নয়ন আধিকারিক, খানাকুল-১ নং ব্লক, ঘাঘরপুর, পোঃ-খানাকুল, জেলা-হুগলী, পিন-৭১২৪০৬।
নিয়োগের পূর্বে আসল কাগজপত্র দেখাতে হবে। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান ডাকযোগে জানানো হবে।
Comments
Post a Comment