হুগলি জেলার চুঁচুড়া-মোগরায় আশা নিয়োগ
হুগলী জেলার চুঁচুড়া-মোগরায় আশা নিয়োগ
Accredited Social Health Activist (ASHA) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি
চুঁচুড়া-মগরা সমষ্টি উন্নয়ন আধিকারীর কার্যালয়, সদর মহকুমা, হুগলীর অধীনে Accredited Social Health Activist (ASHA) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি।
বিজ্ঞাপন তারিখ: ১৫/১০/২০২৫
১. গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন জমাদানের শেষ তারিখ: ১৫/১০/২০২৫
২. গুরুত্বপূর্ণ লিঙ্ক
৩. যোগ্যতার শর্তাবলী
- কেবলমাত্র বিবাহিতা/বিধবা/আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলা আবেদন করতে পারবেন।
- প্রার্থী অবশ্যই নির্দিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাসস্থানের প্রমাণ (সাম্প্রতিক ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড) জমা দিতে হবে।
- সাধারণ প্রার্থীদের বয়স ০১/০১/২০২৫ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থীদের জন্য বয়সসীমা ঐ তারিখে ২২ থেকে ৪০ বছর।
- প্রার্থী মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ না হলেও আবেদন করতে পারবেন, কিন্তু মাধ্যমিক পরীক্ষার নম্বরই বিবেচিত হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও মাধ্যমিক পরীক্ষার নম্বর গুরুত্বপূর্ণ।
- গ্রেড ১ এবং গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিঙ্কওয়ার্কারদের প্রাসঙ্গিক শংসাপত্র জমা দিলে অগ্রাধিকার দেওয়া হবে।
- যেসব এলাকায় ২০১১ সালের জনগণনার তথ্য অনুযায়ী অনুসূচিত জাতি/অনুসূচিত উপজাতির সংখ্যা 50% এর বেশি, সেখানে যোগ্য অনুসূচিত জাতি/অনুসূচিত উপজাতির প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি এমন প্রার্থী না পাওয়া যায়, তাহলে সাধারণ প্রার্থীদের বিবেচনা করা হবে।
৪. প্রয়োজনীয় কাগজপত্র
- জন্ম নিবন্ধনের স্ব-প্রমাণিত অনুলিপি বা মাধ্যমিক বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড।
- ভোটার পরিচয়পত্র (EPIC) বা রেশন কার্ড।
- জাতিগত প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশীট।
- গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য/প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিঙ্কওয়ার্কারের প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- ২ টি পাসপোর্ট সাইজের ছবি স্বাক্ষরসহ।
৫. আবেদন পদ্ধতি
- আবেদনপত্র ব্লক উন্নয়ন আধিকারী (বিডিও) কার্যালয়ে ব্যক্তিগতভাবে জমা দিতে হবে। ডাকযোগে আবেদনপত্র গ্রহণযোগ্য, তবে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
- ডাকযোগে আবেদনপত্র প্রেরণের ঠিকানা: গ্রাম-কোলা, থানা+ডাকঘর-মগরা, জেলা-হুগলী, পিনকোড-৭১২১৪৮।
- জমা দেওয়ার শেষ তারিখ: ০৩/০১/২০২৫ থেকে ১৫/১০/২০২৫, বিকেল ৫:০০ টা (সরকারি ছুটি বাদে)।
Comments
Post a Comment