হুগলি জেলায় আশা (স্বীকৃত সামাজিক স্বাস্থ্য কর্মী) নিয়োগ - ০২টি পদ।
হুগলি জেলা
অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট (ASHA) পদে নিয়োগ বিজ্ঞপ্তি
চণ্ডীতলা-১ উন্নয়ন সমষ্টি, হুগলীর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, হুগলী জেলার চণ্ডীতলা -১ ব্লকে অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট (ASHA) পদের জন্য আবেদন চাইছে।
বিজ্ঞাপন তারিখ: অক্টোবর ১৫, ২০২৫
১. গুরুত্বপূর্ণ তারিখসমূহ ও লিঙ্কসমূহ:
২. যোগ্যতার মানদণ্ড:
- প্রার্থীর ধরণ: কেবলমাত্র বিবাহিত/বিধবা/আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন করতে পারেন।
- স্থায়ী বাসস্থান: প্রার্থী অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাসস্থানের প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুযায়ী EPIC বা রেশন কার্ডের স্ব-প্রত্যয়িত নকল জমা দিতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে পরিবারের যোগসূত্র যাচাই করা হবে।
- বয়স: ০১/০১/২০২৫ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলী জাতি, তপশিলী উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়সসীমা ঐ তারিখে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ না হওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন, তবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরই বিচার্য হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চ শিক্ষার কোন মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না।
- অগ্রাধিকার: গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্টীর সদস্যা, প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংকওয়ার্কার গণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনার যোগ্য হবেন।
- তপশিলী জাতি/উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার: ২০০১ সালের জনগণনা (SECC - 2011) তথ্য অনুযায়ী, যেসব এলাকায় তপশিলী জাতি/উপজাতির সংখ্যা ৫০% এর বেশি, সেখানকার যোগ্য তপশিলী জাতি/উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি এমন প্রার্থী না পাওয়া যায়, তাহলে সাধারণ প্রার্থীদের নির্বাচন করা হবে।
৩. প্রয়োজনীয় নথিপত্র:
- জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ডের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি।
- বাসস্থানের প্রমাণস্বরূপ ভোটার পরিচয়পত্র (EPIC) বা রেশন কার্ডের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি।
- জাতিগত প্রমাণপত্র (প্রযোজ্য হলে)।
- মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশীটের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি।
- গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য/প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংকওয়ার্কার প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি (প্রযোজ্য হলে)।
- প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (একটিতে সামনে এবং অন্যটিতে পিছনে স্বাক্ষর)।
নোট: যে কোনো নথিপত্র অনুপস্থিত থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। সাক্ষাত্কারের সময় আসল নথিপত্র দেখাতে হবে।
৪. আবেদন পদ্ধতি:
- আবেদনপত্র সমষ্টি উন্নয়ন আধিকারিক (বি.ডি.ও.) কার্যালয়ে জমা দিতে হবে। ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য, তবে নির্ধারিত সময়সীমার মধ্যে পৌঁছাতে হবে।
- ডাকযোগে আবেদনপত্র প্রেরণের ঠিকানা: সমষ্টি উন্নয়ন আধিকারিক, চণ্ডীতলা -১ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, মশাট, হুগলী
- অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল করা হবে এবং পরবর্তী কোন অনুরোধ গ্রহণ করা হবে না।
Comments
Post a Comment