Your Jobs All India

PLEASE DOWNLOAD OUR APP FROM GOOGLE PLAY STORE

Download Now

হুগলি জেলার পোলবা-দাদপুরে আশা নিয়োগ

পশ্চিমবঙ্গের Daily Job Update! Govt & Private jobs in West Bengal. বাংলায় পান সমস্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের নতুন সরকারি চাকরি, পশ্চিমবঙ্গের বেসরকারি চাকরি, পশ্চিমবঙ্গের দৈনিক চাকরির খবর, সরকারি ও বেসরকারি চাকরির খবর, রাজ্য সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভারতীয় রেলওয়ে, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল চাকরি, কলেজ চাকরি, ব্যাঙ্কের চাকরি, পশ্চিমবঙ্গের কর্মসংস্থান, কর্মসংস্থান সমাচার, WB govt jobs, West Bengal govt jobs, WB private jobs, West Bengal private jobs, sarkari naukri, latest jobs in West Bengal, employment news West Bengal, jobs in Kolkata, Bankura, Howrah, Hooghly, Nadia, Murshidabad, Darjeeling, Alipurduar, Cooch Behar, North 24 Parganas, South 24 Parganas, Medinipur, Malda, Purulia, Bank Jobs, Teacher Jobs.

হুগলি জেলার পোলবা-দাদপুরে আশা নিয়োগ

অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট (ASHA) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

পোলবা দাদপুর ব্লক, সদর মহকুমা, হুগলীর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, রাজ্য মিশন অধিকর্তা, স্বাস্থ্য মিশন - এর ২৭.০৬.২০১২ তারিখের পত্র নং:- HFW/NRHM 20/2006/Part-II/1631 এবং পশ্চিমবঙ্গ সরকার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগ-এর ১৬.০৫.২০২৫ তারিখের পত্র নং HFW-27011/216/2018-NHM-SECDept of H&FW/Part-I/1411 অনুযায়ী অ্যাক্রেডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট (ASHA) পদের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। মোট শূন্যপদ: ০৩ টি।

বিজ্ঞাপন তারিখ: ১৫/১০/২০২৫


১. গুরুত্বপূর্ণ তারিখ এবং লিঙ্ক


২. যোগ্যতা

  1. কেবলমাত্র বিবাহিত/বিধবা/আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্না মহিলাই আবেদন করতে পারেন।
  2. প্রার্থী অবশ্যই সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাসস্থানের প্রমাণ স্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুযায়ী EPIC বা রেশন কার্ডের স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে পরিবারের যোগসূত্র যাচাই করা হবে।
  3. সাধারণ প্রার্থীর বয়স ০১.০১.২০২৫ তারিখে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তপশিলী জাতি, তপশিলী উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়সসীমা ঐ তারিখে ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  4. প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীদের ক্ষেত্রেও মাধ্যমিক বা সমতুল পরীক্ষার নম্বর বিবেচনা করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোন মূল্যায়ন করা হবে না।
  5. গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্টীর সদস্যা, প্রশিক্ষণ প্রাপ্ত দাই এবং লিংকওয়ার্কার গণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার পাবেন।
  6. ২০১১ সালের জনগণনা (SECC - 2011) তথ্য অনুযায়ী, যেসব এলাকায় তপশিলী জাতি/উপজাতির সংখ্যা ৫০% এর বেশি, সেখানে যোগ্য তপশিলী জাতি/তপশিলী উপজাতির প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যদি এমন প্রার্থী না পাওয়া যায়, সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মনোনয়ন করা হতে পারে।

৩. আবেদন পদ্ধতি

  1. আবেদনপত্রের সাথে নিম্নলিখিত দলিলের স্ব-প্রত্যয়িত কপি জমা দিতে হবে:
    • জন্ম নিবন্ধন বা মাধ্যমিক/সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড।
    • বাসস্থানের প্রমাণ হিসেবে ভোটার পরিচয়পত্র (EPIC) বা রেশন কার্ড।
    • জাতিগত প্রমাণপত্র (তপশিলী জাতি/উপজাতির ক্ষেত্রে)।
    • মাধ্যমিক/সমতুল পরীক্ষার মার্কশীট।
    • গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য/প্রশিক্ষণপ্রাপ্ত দাই এবং লিংকওয়ার্কার এর শংসাপত্র (প্রযোজ্য হলে)।
    • প্রার্থীর স্বাক্ষরসহ ২ কপি পাসপোর্ট সাইজ ফটো।
  2. নিয়োগের পূর্বে আসল কাগজপত্র দেখাতে হবে।
  3. অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করা হবে। পরবর্তী কোন অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
  4. আবেদনপত্র সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক (বি.ডি.ও.) এর কার্যালয়ে জমা দিতে হবে। ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে, তবে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
  5. ডাকযোগে আবেদনপত্র প্রেরণের ঠিকানা: সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পোলবা-দাদপুর, গ্রাম + পোস্ট - বরুনানপাড়া, থানা - পোলবা, জেলা - হুগলী, পিন - ৭১২১৪৮।
  6. আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ০২.০৯.২০২৫ থেকে ১৫.১০.২০২৫ বিকেল ৫:০০ টা পর্যন্ত (সরকারী ছুটির দিন বাদে) অফিস চলাকালীন সময়ে।

Comments

Your Jobs All India

PLEASE DOWNLOAD OUR APP FROM GOOGLE PLAY STORE

Download Now

Popular posts from this blog

National AYUSH Mission Kerala Recruitment for Therapist and Multi-purpose Health Worker

Regional Ayurveda Research Institute (RARI) Recruitment for the post of Consultant

District AYUSH Society Giridih Recruitment for District Programme Manager