রামপুরহাট-২ উন্নয়ন ব্লক, বীরভূমে সিএসপি-ব্যাঙ্ক লিংকেজ পদে নিয়োগ
রামপুরহাট-২ উন্নয়ন ব্লক, বীরভূম
আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে CSP-ব্যাঙ্ক লিংকেজ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বীরভূমের রামপুরহাট-২ উন্নয়ন ব্লকের অধীনে আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অন্তর্গত স্বনির্ভর দলগুলোর জন্য CSP-ব্যাঙ্ক লিংকেজ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞাপন তারিখ: ডিসেম্বর ২৪, ২০২৫
১. গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ: ১০/১২/২০২৫
- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৪/১২/২০২৫।
- লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৮/০১/২০২৬
- লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ই-মেইলে পাঠানোর তারিখ: ০৯/০১/২০২৬ এর মধ্যে
- যোগ্য প্রার্থী তালিকা প্রকাশের তারিখ: ৩১/১২/২০২৫ তারিখের মধ্যে
২. গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:
৩. শূন্যপদ (সংঘ সমবায় অনুসারে):
ব্লকের নাম: রামপুরহাট-২
- গ্রাম পঞ্চায়েত/সংঘ সমবায়-এর নাম এবং CSP-ব্যাঙ্ক লিংকেজ পদের সংখ্যা:
- বিষ্ণুপুর: ১
- বুধিগ্রাম: ১
- সুনিগ্রাম: ১
- হাসন-১: ১
- হাসন-২: ১
- কালুহা: ১
- মাড়গ্রাম-১: ১
- মাড়গ্রাম-২: ১
- সাহাপুর: ১
- মোট শূন্যপদ CSP-ব্যাঙ্ক লিংকেজ: ৯টি (প্রতিটি পদের জন্য নির্দিষ্টভাবে ১টি করে)।
৪. ন্যূনতম যোগ্যতা:
- অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের সদস্য হতে হবে।
- বয়স: বিজ্ঞপ্তি প্রকাশের বছরের প্রথম মাসের প্রথম দিনে বয়স কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর এর মধ্যে হতে হবে (as on ০১.০১.২০২৫)। নিযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট সংঘের মাধ্যমে বার্ষিক পুনর্নবীকরণের ভিত্তিতে সর্বোচ্চ ৬০ বছর অব্দি কাজ করতে পারবেন।
- শিক্ষাগত যোগ্যতা: প্রার্থী অবশ্যই উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
- অভিজ্ঞতা: প্রার্থীর আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের কমপক্ষে বিগত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ১ বার ঋণ করে থাকতে হবে এবং ঋণখেলাপি হওয়া চলবে না।
- বাংলা ভাষায় দক্ষ হতে হবে এবং বাংলা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।
- অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারে পারদর্শী হতে হবে।
- সংঘ সমবায়ের BOD বা কর্মী/ক্যাডারের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় হওয়া চলবে না।
- PRI (Panchayat Member/Panchayat Samity/ Zilla Parishad) সদস্য বা পদাধিকারী হওয়া চলবে না।
- এই পদের জন্য নিযুক্ত হলে কোনো উপ-সংঘ, সংঘ সমবায় মহা সংঘ এর পদাধিকারী বা এ ধরনের অন্য কোনো স্টাফ/ক্যাডার/ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করা চলবে না।
- এই পদের জন্য নিযুক্ত হলে কোনো ICDS / ASHA / VRP কর্মী হিসেবে বা কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থার (NGO) কর্মী হিসেবে কাজ করা চলবে না।
- কাজের প্রয়োজন অনুযায়ী ভ্রমণে ইচ্ছুক থাকতে হবে।
৫. পরীক্ষা প্রক্রিয়া:
পরীক্ষার প্রস্তাবিত প্রশ্নের ধরণ ও মান:
- লিখিত পরীক্ষা - ৪০ নম্বর (MCQ Type)
- বিষয়ভিত্তিক জ্ঞান (Thematic Knowledge) - ৩০ নম্বর
- কম্পিউটার টেস্ট (Computer Test) - ১০ নম্বর
- ইন্টারভিউ (Interview) - ১০ নম্বর
- মোট নম্বর: ৫০ নম্বর
পরীক্ষার সময়কাল: ১ ঘন্টা ১৫ মিনিট
পরীক্ষার স্থান: অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হবে।
লিখিত পরীক্ষার ধরন: MCQ Type এবং প্রতি প্রশ্নের মান হবে ১ নাম্বার। কোন নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার প্রশ্ন মাধ্যমিক স্তরীয় হবে।
যদি কোনো প্রার্থী লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ এ (Interview) উপস্থিত না হন, তবে তার প্রার্থিতা (Candidature) তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং তাকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
৬. আবেদনপত্র জমা দেওয়া:
আবেদনপত্র জমা দেওয়ার স্থান: আগ্রহী আবেদনকারী নির্দিষ্ট ফর্ম্যাটে পূরণ করা আবেদন পত্র (যা নোটিফিকেশন এর সাথে দেওয়া হয়েছে। এবং প্রয়োজনীয় নথিপত্র, যথা বয়সের প্রমানপত্র (Government issued Birth Certificate/ Madhyamik Admit Card or equivalent examination), শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (Certificate/Marksheet of exam passed), বাসস্থানের প্রমানপত্র (Aadhaar Card/Voter Card), আনন্দধারা স্বনির্ভর দলের সদস্য প্রমাণপত্রের (Certificate of NRLM ID) জেরক্স কপি, এই সমস্ত নথি Seif Attested করে অবশ্যই সীল করা একটি খামের মধ্যে সংশ্লিষ্ট ব্লক অফিসে বাধা নির্দিষ্ট বাক্সে জমা দেবেন।
অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় Admit Card আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে ই-মেইল (E-mail) করে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ০৯/০১/২০২৬ এর মধ্যে Email-এ যদি Admit Card না পেয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করবেন। ইমেইলে পাঠানো এডমিট কার্ডে যদি নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য ভুল থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করে এডমিট কার্ডের সঠিক কপিটি সংগ্রহ করবেন।
৭. অন্যান্য তথ্য:
- নোটিফিকেশন থেকে সিলেকশন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে Block Level CBO-HR Committee এর হাতে।
- উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো ভ্রমণ ভাতা (TA) বা অন্যান্য খরচ প্রদানযোগ্য হবে না।
- সমস্ত যোগাতা-শর্তাবলী পূরণ করার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি হবে এবং সেই লিস্ট সংশ্লিষ্ট ব্লক অফিস এর নোটিশ বোর্ডে দেওয়া হবে ৩১/১২/২০২৫ তারিখের মধো। শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
Comments
Post a Comment