আনন্দধারা প্রকল্পের (WBSRLM) অধীনে CSP-Bank Linkage পদের জন্য নিয়োগ
বীরভূম (BIRBHUM)
আনন্দধারা প্রকল্পের (WBSRLM) অধীনে CSP-Bank Linkage পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি
পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবনযাত্রা মিশন (WBSRLM)-এর আনন্দধারা প্রকল্পের অধীনে ইলামবাজার ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সংঘ সমবায় গুলিতে CSP-Bank Linkage পদের জন্য অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৪, ২০২৫
১. গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ: ১০ই ডিসেম্বর, ২০২৫
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ২৪শে ডিসেম্বর, ২০২৫ (বিকেল ৫ টা পর্যন্ত)।
- লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১১ই জানুয়ারি, ২০২৬
২. পদের বিবরণ:
শূন্যপদ (সংঘ সমবায় অনুসারে):
- ব্লকের নাম: ILLAMBAZAR DEV BLOCK
- গ্রাম পঞ্চায়েত/সংঘ সমবায় | CSP-Bank Linkage পদের সংখ্যা
- বাটিকর/সূর্য সংঘ | ১
- বিলাতি/স্বার্থক সংঘ | ১
- ধর্মপুর/তারা সংঘ | ১
- ঘুরিশা/মিলন সংঘ | ১
- ইলামবাজার/মেহনতি সংঘ | ১
- জয়দেব-কেন্দুই/কবিতীর্থ সংঘ | ১
- মঙ্গলডিহি/পূর্ণ সংঘ | ১
- নানাসোল/ছবি সংঘ | ১
- শীর্ষ/পরিবার সংঘ | ১
- মোট শূন্যপদ: ৯ টি
৩. ন্যূনতম যোগ্যতা:
- অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী আনন্দধারা (WBSRLM)-এর স্বনির্ভর দলের সদস্য হতে হবে।
- প্রার্থীর বয়স ০১.০১.২০২৫ তারিখ অনুযায়ী কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত হওয়ার পর বার্ষিক নবীকরণের মাধ্যমে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত কাজ করতে পারবেন।
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্নাতক পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে স্বনির্ভর দলের সদস্য হিসেবে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ১ বার ঋণ নিয়ে থাকতে হবে এবং ঋণখেলাপি হওয়া চলবে না।
- স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং বাংলা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।
- অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারে পারদর্শী হতে হবে।
- সংঘ সমবায়ের কোনো কর্মকর্তা বা কর্মচারীর পরিবারের সদস্য বা নিকটাত্মীয় হওয়া চলবে না।
- প্রার্থী কোনো পঞ্চায়েত সদস্য বা সমমানের পদে আসীন হওয়া চলবে না।
- এই পদের জন্য নিযুক্ত হলে অন্য কোনো সংস্থায় প্রশিক্ষক হিসেবে কাজ করা যাবে না।
- এই পদের জন্য নিযুক্ত হলে ICDS/ASHA/VRP বা অন্য কোনো সরকারি/বেসরকারি সংস্থার কর্মী হিসেবে কাজ করা যাবে না।
- কাজের প্রয়োজনে ভ্রমণে সক্ষম থাকতে হবে।
৪. নির্বাচন পদ্ধতি:
- লিখিত পরীক্ষা (MCQ Type), কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে।
- লিখিত পরীক্ষার পূর্ণমান: ৪০ (CSP-BL ও জীবনধারণ সহ)
- কম্পিউটার টেস্ট: ১০
- ইন্টারভিউ: ১০
- মোট পূর্ণমান: ৫০
- লিখিত পরীক্ষা মাধ্যমিক পাঠ্যক্রমের উপর ভিত্তি করে হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই।
- লিখিত পরীক্ষার পর ইন্টারভিউতে উপস্থিত না হলে প্রার্থিতা বাতিল হবে।
৫. আবেদন প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীরা বীরভূম জেলার ওয়েবসাইটে নোটিফিকেশনের সাথে প্রদত্ত নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের (বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বাসস্থানের প্রমাণপত্র, আনন্দধারা স্বনির্ভর দলের সদস্য হওয়ার প্রমাণপত্র) স্ব-প্রত্যয়িত জেরক্স কপি সহ একটি সিল করা খামে সংশ্লিষ্ট ব্লক অফিসে নির্দিষ্ট বাক্সে জমা দেবেন।
- অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
৬. অন্যান্য তথ্য:
- যোগ্যতা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩১/১২/২০২৫ তারিখের মধ্যে ব্লক অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
- লিখিত পরীক্ষার জন্য প্রবেশপত্র (Admit Card) ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে।
- একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন।
- চূড়ান্ত নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত Block Level CBO-HR Committee-এর হাতে থাকবে।
- পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
Comments
Post a Comment