আনন্দধারা প্রকল্প (WBSRLM) - CSP-ব্যাঙ্ক লিঙ্কেজ এবং CSP-লাইভলিহুড পদে নিয়োগ।
বীরভূম, আনন্দধারা প্রকল্প (WBSRLM)
CSP-ব্যাঙ্ক লিঙ্কেজ এবং CSP-লাইভলিহুড পদে নিয়োগ বিজ্ঞপ্তি
আনন্দধারা প্রকল্প (WBSRLM) নলহাটি -১ ব্লকের অধীনে CSP-ব্যাঙ্ক লিঙ্কেজ এবং CSP-লাইভলিহুড পদে নিয়োগের জন্য যোগ্য স্বনির্ভর দলের সদস্যদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ডিসেম্বর ১৭, ২০২৫
১. গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ: ডিসেম্বর ১০, ২০২৫
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ডিসেম্বর ২৪, ২০২৫।
- মেধা তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ: ডিসেম্বর ৩১, ২০২৫
- ই-মেইলে অ্যাডমিট কার্ড পাওয়ার সম্ভাব্য তারিখ: জানুয়ারি ০৯, ২০২৬
- পরীক্ষার সম্ভাব্য তারিখ: জানুয়ারি ১৮, ২০২৬
২. গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:
অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF অফিসিয়াল ওয়েবসাইট
- আবেদনপত্র জমা দেওয়ার স্থান: সংশ্লিষ্ট ব্লক অফিস (ব্লক অফিসের নির্দিষ্ট বাক্সে আবেদনপত্র জমা দিতে হবে)।
- অ্যাডমিট কার্ড বিতরণ: সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে।
৩. শূন্যপদ (সংঘ সমবায় অনুসারে):
ব্লকের নাম: নলহাটি -১
| গ্রাম পঞ্চায়েত / সংঘ সমবায়-এর নাম | CSP-ব্যাঙ্ক লিঙ্কেজ পদের সংখ্যা | CSP-লাইভলিহুড পদের সংখ্যা |
|---|---|---|
| বার্লা | ১ | ০ |
| হরিদাসপুর | ১ | ০ |
| কাইথা | ১ | ০ |
| কুরুমগ্রাম | ১ | ০ |
| পাইকপাড়া | ১ | ০ |
| মোট শূন্যপদ | ৫ | ০ |
পদ: CSP-ব্যাঙ্ক লিঙ্কেজ এবং CSP-লাইভলিহুড
৪. ন্যূনতম যোগ্যতা:
- অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের সদস্য হতে হবে।
- ন্যূনতম বয়স বিজ্ঞপ্তি প্রকাশের বছরের প্রথম মাসের প্রথম দিনে কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর-এর মধ্যে হতে হবে (as on 01.01.2025)। নিযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট সংঘের মাধ্যমে বার্ষিক পুনর্নবীকরণের ভিত্তিতে সর্বোচ্চ ৬০ বছর অব্দি কাজ করতে পারবেন।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা-প্রার্থী অবশ্যই উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
- প্রার্থীর আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এ স্বনির্ভর দলের কমপক্ষে বিগত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ১টি ঋণ করে থাকতে হবে এবং ঋণখেলাপি হওয়া চলবে না।
- স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং বাংলা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।
- অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারে পারদর্শী হতে হবে।
- সংঘের BOD বা কর্মী ক্যাডারের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় হওয়া চলবে না।
- PRI (পঞ্চায়েত সদস্য/পঞ্চায়েত সমিতি সদস্য বা পদাধিকারী) হওয়া চলবে না।
- এই পদের জন্য নিযুক্ত হলে কোনো উপ সংঘ, সংঘ সমবায়, সমবায় সমিতির পদাধিকারী ও এ ধরনের অন্য কোনো স্টাফ/রিসোর্স ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করা চলবে না।
- এই পদের জন্য নিযুক্ত হলে কোনো ICDS/ASHA/VRP কর্মী হিসেবে বা কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থার (NGO) কর্মী হিসেবে কাজ করা চলবে না।
- কাজের প্রয়োজন অনুযায়ী ভ্রমণে রাজি থাকতে হবে।
৫. পরীক্ষা প্রক্রিয়া:
পরীক্ষার প্রস্তাবিত প্রশ্নের ধরণ ও মান:
| ক্রমিক নং | বিষয় | CSP-BL ও লাইভলিহুড-এর জন্য মোট নম্বর |
|---|---|---|
| ১ | বিষয়ভিত্তিক জ্ঞান (Thematic Knowledge) | ১০ |
| ২ | কম্পিউটার টেস্ট (Computer Test) | ১০ |
| ৩ | ইন্টারভিউ (Interview) | ১০ |
| মোট নম্বর | ৩০ |
দ্রষ্টব্য: লিখিত পরীক্ষা - ৪০ নম্বর, মোট নম্বর - ৫০।
পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৮ই জানুয়ারি, ২০২৬
পরীক্ষার সময়কাল: ১ ঘন্টা ১৫ মিনিট
পরীক্ষার স্থান: নলহাটি -১ ব্লক, বীরভূম
লিখিত পরীক্ষার ধরণ: MCQ Type এবং প্রতি প্রশ্নের মান হবে ১ নম্বর। কোন নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার প্রশ্ন মাধ্যমিক স্তরের হবে।
যদি কোনো প্রার্থী লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ-তে (Interview) উপস্থিত না হন, তবে তার প্রার্থিতা (Candidature) তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং তাকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
৬. আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি:
- আবেদনপত্র জমা দেওয়ার স্থান: আগ্রহী আবেদনকারী নির্দিষ্ট ফর্ম্যাটে পূরণ করা আবেদন পত্র (যা বীরভূম জেলার ওয়েবসাইটে নোটিফিকেশনের সঙ্গে দেওয়া হয়েছে) এবং প্রয়োজনীয় নথিপত্র, যথা- বয়সের প্রমানপত্র (Government issued Birth Certificate/ Madhyamik Admit Card or equivalent examination), শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (Certificate/Marksheet of exam passed), বাসস্থানের প্রমানপত্র (Aadhaar Card/Voter Card), আনন্দধারা স্বনির্ভর দলের সদস্য প্রমানপত্রের (Certificate of NRLM ID) জেরক্স কপি, এই সমস্ত নথি Self Attested করে অবশ্যই সীল করা একটি খামের মধ্যে সংশ্লিষ্ট ব্লক অফিসে রাখা নির্দিষ্ট বক্সে জমা দেবেন।
- অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
৭. অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য:
- নোটিফিকেশন থেকে সিলেকশন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে Block Level CBC-HR Committee-এর হাতে।
- উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো ভ্রমণ ভাতা (TA) বা অন্যান্য খরচ প্রদানযোগ্য হবে না।
- একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
- সমস্ত যোগ্যতা শর্তাবলী পূরণ করার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি হবে এবং সেই লিস্ট সংশ্লিষ্ট ব্লক অফিস-এর নোটিশ বোর্ডে দেওয়া হবে ৩১/১২/২০২৫ তারিখের মধ্যে। শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
- লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় এডমিট কার্ড আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে ই-মেইল (E-mail) করে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ০৯/০১/২০২৬ এর মধ্যে ই-মেইলে যদি Admit Card না পেয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করবেন। ইমেইলে পাঠানো এডমিট কার্ডে যদি নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য ভুল থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করে এডমিট কার্ডের সঠিক কপি সংগ্রহ করবেন।
Comments
Post a Comment