Your Jobs All India

PLEASE DOWNLOAD OUR APP FROM GOOGLE PLAY STORE

Download Now

আনন্দধারা প্রকল্পের (WBSRLM) অধীনে ময়ূরেশ্বর-১নং ব্লকে CSP নিয়োগ বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের Daily Job Update! Govt & Private jobs in West Bengal. বাংলায় পান সমস্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের নতুন সরকারি চাকরি, পশ্চিমবঙ্গের বেসরকারি চাকরি, পশ্চিমবঙ্গের দৈনিক চাকরির খবর, সরকারি ও বেসরকারি চাকরির খবর, রাজ্য সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভারতীয় রেলওয়ে, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল চাকরি, কলেজ চাকরি, ব্যাঙ্কের চাকরি, পশ্চিমবঙ্গের কর্মসংস্থান, কর্মসংস্থান সমাচার, WB govt jobs, West Bengal govt jobs, WB private jobs, West Bengal private jobs, sarkari naukri, latest jobs in West Bengal, employment news West Bengal, jobs in Kolkata, Bankura, Howrah, Hooghly, Nadia, Murshidabad, Darjeeling, Alipurduar, Cooch Behar, North 24 Parganas, South 24 Parganas, Medinipur, Malda, Purulia, Bank Jobs, Teacher Jobs.
আনন্দধারা প্রকল্পের (WBSRLM) অধীনে ময়ূরেশ্বর-১নং ব্লকে CSP নিয়োগ বিজ্ঞপ্তি

বীরভূম (BIRBHUM)

আনন্দধারা প্রকল্পের (WBSRLM) অধীনে ময়ূরেশ্বর-১নং ব্লকে CSP নিয়োগ বিজ্ঞপ্তি

আনন্দধারা প্রকল্পের (WBSRLM) অধীনে ময়ূরেশ্বর-১নং ব্লকে CSP নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।

বিজ্ঞপ্তি তারিখ: ডিসেম্বর ১০, ২০২৫


১. গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্কসমূহ:

  • বিজ্ঞপ্তি নং: 2853/Mayu-1
  • বিজ্ঞপ্তির তারিখ: ডিসেম্বর ১০, ২০২৫
  • আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ: ডিসেম্বর ১০, ২০২৫
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ডিসেম্বর ২৪, ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত
  • যোগ্য প্রার্থী তালিকা তৈরির সম্ভাব্য তারিখ: ডিসেম্বর ৩১, ২০২৫
  • অ্যাডমিট কার্ড পাঠানোর সম্ভাব্য তারিখ (ইমেইলের মাধ্যমে): জানুয়ারি ০৯, ২০২৬
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ: জানুয়ারি ১৮, ২০২৬

অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF অফিসিয়াল ওয়েবসাইট আবেদন ফর্ম


২. শূন্যপদ (সংঘ সমবায় অনুসারে):

ময়ূরেশ্বর-১নং ব্লক

  • বাজিতপুর/ভারসা সংঘ সমবায়: ১ (CSP-Bank Linkage), ১ (CSP-Livelihood)
  • বারাতুরিগ্রাম/সম্মান্নয় সংঘ সমবায়: ১ (CSP-Bank Linkage), ০ (CSP-Livelihood)
  • ডাবুক/পরশমনি সংঘ সমবায়: ১ (CSP-Bank Linkage), ১ (CSP-Livelihood)
  • দক্ষিণগ্রাম/ভোলা নাথ সংঘ সমবায়: ১ (CSP-Bank Linkage), ১ (CSP-Livelihood)
  • ঝিকড্ডা/নবদিগন্ত সংঘ সমবায়: ১ (CSP-Bank Linkage), ০ (CSP-Livelihood)
  • কানচি/আপনজন সংঘ সমবায়: ১ (CSP-Bank Linkage), ১ (CSP-Livelihood)
  • মল্লারপুর-১/নিবেদিতা সংঘ সমবায়: ১ (CSP-Bank Linkage), ১ (CSP-Livelihood)
  • মল্লারপুর-২/বিদ্যাসাগর সংঘ সমবায়: ১ (CSP-Bank Linkage), ০ (CSP-Livelihood)
  • তালوان/অপরাজিতা সংঘ সমবায়: ১ (CSP-Bank Linkage), ১ (CSP-Livelihood)
  • মোট শূন্যপদ: ৯ (CSP-Bank Linkage), ৪ (CSP-Livelihood)

৩. ন্যূনতম যোগ্যতা: CSP-Bank Linkage এবং CSP-Livelihood

  1. অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের সদস্য হতে হবে।
  2. ন্যূনতম বয়স- বিজ্ঞপ্তি প্রকাশের বছরের প্রথম মাসের প্রথম দিনে বয়স কম পক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর-এর মধ্যে হতে হবে ( as on 01.01.2025)। নিযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট সংঘের মাধ্যমে বার্ষিক পুনর্নবীকরণের ভিত্তিতে সর্বোচ্চ ৬০ বছর অব্দি কাজ করতে পারবেন।
  3. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা - প্রার্থী অবশ্যই উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
  4. প্রার্থীর আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের কমপক্ষে বিগত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ১ বার ঋণ করে থাকতে হবে এবং ঋণ খেলাপি হওয়া চলবে না।
  5. স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং বাংলা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।
  6. অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারে পারদর্শী হতে হবে।
  7. সংঘ সমবায়ের BOD বা কর্মী/ক্যাডারের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় হওয়া চলবে না।
  8. PRI (Panchayat Member/Panchayat Samity/ Zilla Parishad) সদস্য বা পদাধিকারী হওয়া চলবে না।
  9. এই পদের জন্য নিযুক্ত হলে কোনো উপ-সংঘ/সংঘ-সমবায়/ মহা-সংঘ -এর পদাধিকারী বা এধরনের অন্য কোনো কমিটি/ক্যাডার/ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করা চলবে না।
  10. এই পদের জন্য নিযুক্ত হলে কোনো ICDS/ASHA/VRP কর্মী হিসেবে বা কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থার (NGO) কর্মী হিসেবে কাজ করা চলবে না।
  11. কাজের প্রয়োজন অনুযায়ী ভ্রমণে ইচ্ছুক থাকতে হবে।

৪. পরীক্ষাপ্রক্রিয়া:

পরীক্ষার প্রস্তাবিত প্রশ্নের ধরণ ও মান:

  • বিষয় ভিত্তিক জ্ঞান (Thematic Knowledge): ৩০ নম্বর
  • কম্পিউটার টেস্ট (Computer Test): ১০ নম্বর
  • ইন্টারভিউ (Interview): ১০ নম্বর
  • লিখিত পরীক্ষার মোট নম্বর: ৪০ নম্বর
  • মোট নম্বর: ৫০ নম্বর

লিখিত পরীক্ষার ধরণ: MCQ Type। প্রতি প্রশ্নের মান হবে ১ নম্বর। কোনো নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার প্রশ্ন মাধ্যমিক স্তরীয় হবে।

পরীক্ষার স্থান: ময়ূরেশ্বর-১নং ব্লক, বীরভূম

যদি কোনো প্রার্থী লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ –এ (Interview) উপস্থিত না হন, তবে তার প্রার্থিতা (Candidature) তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং তাকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।


৫. আবেদনপত্র জমা দেওয়া:

আবেদনপত্র জমা দেওয়ার স্থান: আগ্রহী আবেদনকারী নির্দিষ্ট ফর্ম্যাটে পূরণ করা আবেদন পত্র (যা বীরভূম জেলার ওয়েব সাইটে নোটিফিকেশনের সঙ্গে দেয়া হয়েছে) এবং প্রয়োজনীয় নথি\xadপত্র, যথা- বয়সের প্রমানপত্র (Government issued Birth Certificate/Madhyamik Admit Card or equivalent examination), শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (Certificate/Marksheet of exam passed), বাসস্থানের প্রমানপত্র (Aadhaar Card/Voter Card), আনন্দধারা স্বনির্ভর দলের সদস্য প্রমাণপত্রের (Certificate of NRLMID) জেরক্স কপি, এই সমস্ত নথি Self Attested করে অবশ্যই সীল করা একটি খামের মধ্যে সংশ্লিষ্ট ব্লক অফিসের নির্দিষ্ট বাক্সে জমা দেবেন।

অসম্পূর্ণ বা ভুল তথ্য যুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।


৬. অতিরিক্ত নির্দেশাবলী:

  • একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্য ই আবেদন করতে পারবেন।
  • নোটিফিকেশন থেকে সিলেকশন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে Block Level CBO-HR Committee।
  • উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো ভ্রমণ ভাতা (TA) বা অন্যান্য খরচ প্রদান যোগ্য হবে না।
  • লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় Admit Card আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লক অফিস থেকেই ই-মেইল (E-mail) করে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে 09/01/2026-এর মধ্যে Email-এ যদি Admit Card না পেয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করবেন। ইমেইলে পাঠানো এডমিট কার্ডে যদি নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য ভুল থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করে এডমিট কার্ডের সঠিক কপিটি সংগ্রহ করবেন।
  • সমস্ত যোগ্যতা-শর্তাবলী পূরণ করার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি হবে এবং সেই লিস্ট সংশ্লিষ্ট ব্লক অফিস এর নোটিশবোর্ডে দেওয়া হবে 31/12/2025 তারিখেরমধ্যে। শুধুমাত্র তালিকা ভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।

Comments

Your Jobs All India

PLEASE DOWNLOAD OUR APP FROM GOOGLE PLAY STORE

Download Now

Popular posts from this blog

National AYUSH Mission Kerala Recruitment for Therapist and Multi-purpose Health Worker

Regional Ayurveda Research Institute (RARI) Recruitment for the post of Consultant

District AYUSH Society Giridih Recruitment for District Programme Manager