আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে সংঘ সমবায়ের মাধ্যমে CSP নিয়োগের বিজ্ঞপ্তি
রামপুরহাট-১ ব্লক, বীরভূম
আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে সংঘ সমবায়ের মাধ্যমে CSP নিয়োগের বিজ্ঞপ্তি
রামপুরহাট-১ ব্লকের অধীনস্থ গ্রাম পঞ্চায়েতগুলিতে আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর আওতায় সংঘ সমবায়ের মাধ্যমে CSP (Community Service Provider) পদে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে।
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ডিসেম্বর ১০, ২০২৫
১. গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ: ডিসেম্বর ১০, ২০২৫
- আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ডিসেম্বর ২৪, ২০২৫ (বিকেল ৫ টা পর্যন্ত)
- যোগ্য প্রার্থী তালিকা প্রস্তুতির তারিখ: ডিসেম্বর ৩১, ২০২৫ তারিখের মধ্যে
- লিখিত পরীক্ষার জন্য এডমিট কার্ড প্রাপ্তির তারিখ (প্রত্যাশিত): জানুয়ারি ০৯, ২০২৬ - এর মধ্যে
- পরীক্ষার তারিখ: জানুয়ারি ১৮, ২০২৬
২. গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:
৩. পদ ও প্রকল্পের বিবরণ:
- ব্লকের নাম: রামপুরহাট-১
- গ্রাম পঞ্চায়েত / সংঘ সমবায়-এর নাম: আয়াস/ সূর্যদয়, বরশাল/একান্ত আপন, বনহাট/দিশা, দাখলবাটি / আশাপূর্ণা, কাষ্ঠগড়া / পরিকল্পনা, খেরুন/আশীর্বাদ, কুসুমা/মঙ্গলদ্বীপ, মশরা/শান্তি্লর, নারায়ণপুর / নবদিগন্ত
- শূন্যপদ (প্রতি সংঘ সমবায়): ১টি
- মোট শূন্যপদ: ৯টি
- পদের নাম: CSP-Bank Linkage কর্মী (অস্থায়ী)
- প্রকল্প: আনন্দধারা প্রকল্প (WBSRLM)
৪. ন্যূনতম যোগ্যতা:
- অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের সদস্য হতে হবে।
- ন্যূনতম বয়স: বিজ্ঞপ্তি প্রকাশের বছরের প্রথম দিনে (০১.০১.২০২৫ তারিখে) বয়স কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর-এর মধ্যে হতে হবে। নিযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট সংঘের মাধ্যমে বার্ষিক পুনর্নবীকরণের ভিত্তিতে সর্বোচ্চ ৬০ বছর অব্দি কাজ করতে পারবেন।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: প্রার্থী অবশ্যই উচ্চ মাধ্যমিক/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
- প্রার্থীর আনন্দধারা প্রকল্প (WBSRLM)- এর স্বনির্ভর দলের কমপক্ষে বিগত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ১ বার ঋণ করে থাকতে হবে এবং ঋণখেলাপি হওয়া চলবে না।
- স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং বাংলা পড়তেও লিখতে সক্ষম হতে হবে।
- অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারে পারদর্শী হতে হবে।
- সংঘ সমবায়ের BOD বা কর্মী/ক্যাডারের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় হওয়া চলবে না।
- PRI (Panchayat Member/Panchayat Samity/ Zilla Parishad) সদস্য বা পদাধিকারী হওয়া চলবে না।
- এই পদের জন্য নিযুক্ত হলে কোনো উপ-সংঘ / সংঘ -সমবায়/মহা-সংঘ -এর পদাধিকারী বা এ ধরনের অন্য কোনো স্টাফ/ক্যাডার/ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করা চলবে না।
- এই পদের জন্য নিযুক্ত হলে কোনো ICDS / ASHA/VRP কর্মী হিসেবে বা কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থার (NGO) কর্মী হিসেবে কাজ করা চলবে না।
- কাজের প্রয়োজন অনুযায়ী ভ্রমণে ইচ্ছুক থাকতে হবে।
৫. পরীক্ষা প্রক্রিয়া:
পরীক্ষার প্রস্তাবিত প্রশ্নের ধরণ ও মান:
- বিষয়ভিত্তিক জ্ঞান: ৩০ নম্বর
- কম্পিউটার টেস্ট: ১০ নম্বর
- ইন্টারভিউ: ১০ নম্বর
- লিখিত পরীক্ষার মোট নম্বর: ৪০
- সর্বমোট নম্বর: ৫০
পরীক্ষার সময়কাল: ১ ঘন্টা ১৫ মিনিট
পরীক্ষার স্থান: রামপুরহাট- ১ নং ব্লক, বীরভূম
লিখিত পরীক্ষার ধরন: MCQ Type এবং প্রতি প্রশ্নের মান হবে ১ নম্বর। কোন নেগেটিভ মার্কিং নেই।
পরীক্ষার প্রশ্ন মাধ্যমিক স্তরীয় হবে।
যদি কোনো প্রার্থী লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ – এ (Interview) উপস্থিত না হন, তবে তার প্রার্থিতা (Candidature) তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং তাকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।
৬. আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিবরণ:
কিভাবে আবেদন করবেন: আগ্রহী আবেদনকারী নির্দিষ্ট ফর্ম্যাটে পূরণ করা আবেদন পত্র (যা নোটিফিকেশন এর সাথে দেওয়া হয়েছে) এবং প্রয়োজনীয় নথিপত্র, যথা - বয়সের প্রমানপত্র (Government issued Birth Certificate/ Madhyamik Admit Card or equivalent examination), শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (Certificate / Marksheet of exam passed), বাসস্থানের প্রমানপত্র (Aadhaar Card / Voter Card), আনন্দধারা স্বনির্ভর দলের সদস্য প্রমাণপত্রের (Certificate of NRLM ID) জেরক্স কপি, এই সমস্ত নথি Self Attested করে অবশ্যই সীল করা একটি খামের মধ্যে সংশ্লিষ্ট ব্লক অফিসে রাখা নির্দিষ্ট বাক্সে জমা দেবেন।
অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
এডমিট কার্ড: লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় Admit Card আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে ই-মেইল (E-mail) করে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ০৯ /০১/২০২৬ - এর মধ্যে Email-এ যদি Admit Card না পেয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করবেন। ইমেইলে পাঠানো এডমিট কার্ডে যদি নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য ভুল থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করে এডমিট কার্ডের সঠিক কপিটি সংগ্রহ করবেন।
নোটিফিকেশন থেকে সিলেকশন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে Block Level CBO-HR Committee এর হাতে।
উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো ভ্রমণ ভাতা (TA) বা অন্যান্য খরচ প্রদানযোগ্য হবে না।
মেমো নং: 2875(7( d-I
তারিখ: ডিসেম্বর ১০, ২৫
কপি ফরওয়ার্ড করা হয়েছে: Block Development Officer, Rampurhat-I Dev. Block, Birbhum & Chairperson, Block Level CBO-HR Committee, Rampurhat-I Dev. Block, Birbhum
- The Additional District Mission Director, DMMU & Project Director, DRDC, Birbhum
- The Sub-Divisional Officer, Rampurhat SD, Birbhum
- The DIO, NIC Birbhum for upload the Notice and Application Form on District Website.
- P.A to the State Mission Director & Chief Executive Officer, WBSRLM with request to apprise the SMD & CEO, WBSRLM.
- C.A to the District Magistrate, Birbhum- with request to apprise the District Magistrate & District Mission Director, DMMU Birbhum.
- The Pradhan, All Gram Panchayat, Rampurhat-I Dev. Block, Birbhum for wide publicity.
- The Secretary, All Sangha Samabay, Rampurhat-I Dev. Block, Birbhum for wide publicity.
Comments
Post a Comment