Your Jobs All India

PLEASE DOWNLOAD OUR APP FROM GOOGLE PLAY STORE

Download Now

আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে দুবরাজপুর ব্লকে CSP নিয়োগ বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গের Daily Job Update! Govt & Private jobs in West Bengal. বাংলায় পান সমস্ত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের নতুন সরকারি চাকরি, পশ্চিমবঙ্গের বেসরকারি চাকরি, পশ্চিমবঙ্গের দৈনিক চাকরির খবর, সরকারি ও বেসরকারি চাকরির খবর, রাজ্য সরকারি চাকরি, কেন্দ্রীয় সরকারি চাকরি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভারতীয় রেলওয়ে, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল চাকরি, কলেজ চাকরি, ব্যাঙ্কের চাকরি, পশ্চিমবঙ্গের কর্মসংস্থান, কর্মসংস্থান সমাচার, WB govt jobs, West Bengal govt jobs, WB private jobs, West Bengal private jobs, sarkari naukri, latest jobs in West Bengal, employment news West Bengal, jobs in Kolkata, Bankura, Howrah, Hooghly, Nadia, Murshidabad, Darjeeling, Alipurduar, Cooch Behar, North 24 Parganas, South 24 Parganas, Medinipur, Malda, Purulia, Bank Jobs, Teacher Jobs.
আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে দুবরাজপুর ব্লকে CSP নিয়োগ বিজ্ঞপ্তি

বীরভূম (BIRBHUM)

আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে দুবরাজপুর ব্লকে CSP নিয়োগ বিজ্ঞপ্তি

এতদ্বারা জানানো যাচ্ছে যে, আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর আওতায় পরিচালিত Dubrajpur ব্লকের অধীনস্থ সকল সংঘ সমবায়-এ নিচের অস্থায়ী পদগুলোতে নিযুক্তিকরণের জন্য সেই ব্লকের সংশ্লিষ্ট সেই গ্রাম পঞ্চায়েতের যোগ্য আনন্দধারা প্রকল্প -এর স্বনির্ভর দলের সদস্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। Block Level CBO-HR (for concerned Block) কমিটির অনুমোদনক্রমে চূড়ান্ত তালিকা তৈরী করা হবে। এরপরে চিহ্নিত CSP-Bank Linkage এবং CSP-Livelihood সংশ্লিষ্ট সংঘ সমাবয়ের কর্মী হিসেবে অস্থায়ী পদে নিযুক্ত হবেন। এছাড়াও জানানো হচ্ছে যে, আনন্দধারা রাজ্য অফিসের HR Manual of Sangha Co-operative under Anandadhara Project, WBSRLM এর, মেমো নং-(1599/PRD-34015/179/2021-SRLM SEC-Dept. of PRD Dated September 22, 2025) নির্দেশানুসারে CSP-Bank Linkage এবং CSP-Livelihood কাজ করতে বাধ্য থাকিবেন। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ডিসেম্বর ২৪, ২০২৫


১. শূন্যপদ (সংঘ সমবায় অনুসারে):

ব্লকের নাম: DUBRAJPUR

  • CSP-Bank Linkage পদের সংখ্যা: ১ টি
  • CSP- Livelihood পদের সংখ্যা: ১ টি

গ্রাম পঞ্চায়েত / সংঘ সমবায়-এর নাম: BALIJURI, CHINPAI, GOHALIARA, HETAMPUR, JASHPUR, DUBRAJPUR, LAXMINARAYANPUR, LOBA, PADUMA, PARULIA, SAHAPUR

মোট শূন্যপদ: ১১ টি

পদের নাম: CSP-Bank Linkage এবং CSP-Livelihood


২. ন্যূনতম যোগ্যতার মানদণ্ড:

  • অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই গ্রাম পঞ্চায়েতে বসবাসকারী আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের সদস্য হতে হবে।
  • বিজ্ঞপ্তি প্রকাশের বছরের প্রথম মাসের প্রথম দিনে বয়স কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর-এর মধ্যে হতে হবে (as on 01.01.2025)। নিযুক্ত প্রার্থীরা সংশ্লিষ্ট সংঘের মাধ্যমে বার্ষিক পুনর্নবীকরণের ভিত্তিতে সর্বোচ্চ ৬০ বছর অব্দি কাজ করতে পারবেন।
  • প্রার্থী অবশ্যই উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • প্রার্থীর আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের কমপক্ষে বিগত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে ১ বার ঋণ করে থাকতে হবে এবং ঋণখেলাপি হওয়া চলবে না।
  • স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং বাংলা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।
  • অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারে পারদর্শী হতে হবে।
  • সংঘ সমবায়ের BOD বা কর্মী/ক্যাডারের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় হওয়া চলবে না।
  • PRI (Panchayat Member/Panchayat Samity/ Zilla Parishad) সদস্য বা পদাধিকারী হওয়া চলবে না।
  • এই পদের জন্য নিযুক্ত হলে কোনো উপ-সংঘ, সংঘ-সমবায়/মহা-সংঘ এর পদাধিকারী বা এ ধরনের অন্য কোনো স্টাফ/ক্যাডার/ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করা চলবে না।
  • এই পদের জন্য নিযুক্ত হলে কোনো ICDS / ASHA / VRP কর্মী হিসেবে বা কোনো সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থার (NGO) কর্মী হিসেবে কাজ করা চলবে না।
  • কাজের প্রয়োজন অনুযায়ী ভ্রমণে ইচ্ছুক থাকতে হবে।

৩. পরীক্ষা প্রক্রিয়া:

পরীক্ষার প্রস্তাবিত প্রশ্নের ধরণ ও মান:

  • ক্রমিক নং: ১, বিষয়: বিষয়ভিত্তিক জ্ঞান (Thematic Knowledge), CSP-BL ও Livelihood-এর জন্য নম্বর: ৩০
  • ক্রমিক নং: ২, বিষয়: কম্পিউটার টেস্ট (Computer Test), CSP-BL ও Livelihood-এর জন্য নম্বর: ১০
  • ক্রমিক নং: ৩, বিষয়: ইন্টারভিউ (Interview), CSP-BL ও Livelihood-এর জন্য নম্বর: ১০
  • মোট নম্বর: ৫০

লিখিত পরীক্ষার পূর্ণমান: ৪০

  • পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৮ই জানুয়ারি, ২০২৬
  • পরীক্ষার সময়কাল: ১ ঘন্টা ১৫ মিনিট
  • পরীক্ষার স্থান: দুবরাজপুর ডেভেলপমেন্ট ব্লক, বীরভূম
  • লিখিত পরীক্ষার ধরণ: MCQ Type এবং প্রতি প্রশ্নের মান হবে ১ নম্বর। কোনো নেগেটিভ মার্কিং নেই।
  • পরীক্ষার প্রশ্ন মাধ্যমিক স্তরীয় হবে।
  • যদি কোনো প্রার্থী লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ-এ (Interview) উপস্থিত না হন, তবে তার প্রার্থিতা (Candidature) তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং তাকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

৪. আবেদনপত্র জমা দেওয়ার স্থান:

আগ্রহী আবেদনকারী নির্দিষ্ট ফর্ম্যাটে পূরণ করা আবেদন পত্র (যা বীরভূম জেলার ওয়েবসাইটে নোটিফিকেশনের সঙ্গে দেওয়া হয়েছে) এবং প্রয়োজনীয় নথিপত্র, যথা বয়সের প্রমাণপত্র (Government issued Birth Certificate/Madhyamik Admit Card or equivalent examination), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Certificate / Marksheet of exam passed), বাসস্থানের প্রমাণপত্র (Aadhaar Card / Voter Card), আনন্দধারা স্বনির্ভর দলের সদস্য প্রমাণপত্রের (Certificate of NRLM ID) জেরক্স কপি, এই সমস্ত নথি Self Attested করে অবশ্যই সিল করা একটি খামের মধ্যে সংশ্লিষ্ট ব্লক অফিসে রাখা নির্দিষ্ট বাক্সে জমা দেবেন।

  • অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ: ১০ই ডিসেম্বর, ২০২৫
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকেল ৫ টা পর্যন্ত
  • সমস্ত যোগ্যতা-শর্তাবলী পূরণ করার ভিত্তিতে উপযুক্ত প্রার্থী তালিকা তৈরি হবে এবং সেই লিস্ট সংশ্লিষ্ট ব্লক অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে ৩১/১২/২০২৫ তারিখের মধ্যে। শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
  • লিখিত পরীক্ষার জন্য প্রয়োজনীয় Admit Card আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লক অফিস থেকে ই-মেইল (E-mail) করে পাঠিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ০৯/০১/২০২৬ এর মধ্যে Email-এ যদি Admit Card না পেয়ে থাকেন তাহলে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করবেন। ইমেইলে পাঠানো এডমিট কার্ডে যদি নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য ভুল থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করে এডমিট কার্ডের সঠিক কপিটি সংগ্রহ করবেন।

৫. অতিরিক্ত তথ্য:

  • একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
  • নোটিফিকেশন থেকে সিলেকশন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে Block Level CBO-HR Committee এর হাতে।
  • উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো ভ্রমণ ভাতা (TA) বা অন্যান্য খরচ প্রদানযোগ্য হবে না।

৬. গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:

অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF অফিসিয়াল ওয়েবসাইট আবেদন ফর্ম


৭. গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

  • আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ: ১০/১২/২০২৫
  • আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ২৪/১২/২০২৫
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১৮/০১/২০২৬
  • Admit Card উপলব্ধতার শেষ তারিখ: ০৯/০১/২০২৬
  • তালিকাভুক্ত প্রার্থীদের তালিকা প্রদর্শন: ৩১/১২/২০২৫

Comments

Your Jobs All India

PLEASE DOWNLOAD OUR APP FROM GOOGLE PLAY STORE

Download Now

Popular posts from this blog

National AYUSH Mission Kerala Recruitment for Therapist and Multi-purpose Health Worker

Regional Ayurveda Research Institute (RARI) Recruitment for the post of Consultant

District AYUSH Society Giridih Recruitment for District Programme Manager