আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে সংঘ সমন্বয়কারী এবং সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদে নিয়োগ
আনন্দধারা প্রকল্প, পশ্চিমবঙ্গ
সংঘ সমন্বয়কারী এবং সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদে নিয়োগ বিজ্ঞপ্তি (WBSRLM)
পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা নির্বাহ নিগম (WBSRLM) এর আনন্দধারা প্রকল্পের (Anandadhara Project) অধীনে বিভিন্ন সংঘ সমবায়ের জন্য সংঘ সমন্বয়কারী এবং সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
বিজ্ঞপ্তি তারিখ: ডিসেম্বর ১২, ২০২৫
১. গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ: ডিসেম্বর ১২, ২০২৫
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ডিসেম্বর ২৯, ২০২৫ (বিকাল ৫টা পর্যন্ত)
- খসড়া মেধা তালিকা প্রকাশ: জানুয়ারি ০৯, ২০২৬
- লিখিত পরীক্ষার প্রবেশপত্র বিতরণ: জানুয়ারি ২০, ২০২৬ (ই-মেইলের মাধ্যমে)
- লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: ফেব্রুয়ারি ০১, ২০২৬
২. গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ:
৩. সংস্থা এবং চাকরির সংক্ষিপ্ত বিবরণ:
আনন্দধারা প্রকল্পের (WBSRLM) অধীনে পরিচালিত সিউড়ি সদর সাব-ডিভিশনের অন্তর্গত সমস্ত এককের অধনস্থ সকল সংঘ সমবায়-এ সংঘ সমন্বয়কারী এবং সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদে অস্থায়ী নিযুক্তিকরণের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। District Level CBO-HR সিউড়ি সদর সাব-ডিভিশন কমিটির অনুমোদনক্রমে চূড়ান্ত তালিকা তৈরী করা হবে।
৪. শূন্যপদ (ব্লক/সংঘ সমবায় অনুসারে):
BABUJORE ব্লক
- গ্রাম পঞ্চায়েত/সংঘ সমবায়: BARRAH, HAZRATPUR, KENDGORE, KHOYRASOLE, LOKEPUR, NAKRAKONDA, PANCHRA, PARSUNDI, RUPUSPUR
- সংঘ সমন্বয়কারী পদের সংখ্যা: ৩
- সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদের সংখ্যা: ১০
BALUURI ব্লক
- গ্রাম পঞ্চায়েত/সংঘ সমবায়: CHINPAI, GOHALIARA, HETAMPUR, JASHPUR, Dubrajpur, LAXMI-NARAYANPUR, LOBA, PADUMA, PARULIA, SAHAPUR
- সংঘ সমন্বয়কারী পদের সংখ্যা: ১
- সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদের সংখ্যা: ১০
Rajnagar ব্লক
- গ্রাম পঞ্চায়েত/সংঘ সমবায়: BHABANIPUR, CHANDRAPUR, GANGMURI-JOYPUR, RAJNAGAR, TANTIPARA
- সংঘ সমন্বয়কারী পদের সংখ্যা: ১
- সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদের সংখ্যা: ৫
Md. Bazar ব্লক
- গ্রাম পঞ্চায়েত/সংঘ সমবায়: ANGARGARIA, BHARKATA, BHUTURA, CHARICHA, DEUCHA, GONPUR, HINGLOW, KAPISTA, MAHAMADRAZAR, PURANAGRAM, RAMPUR, SEKEDDA
- সংঘ সমন্বয়কারী পদের সংখ্যা: ২
- সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদের সংখ্যা: ১২
Sainthia ব্লক
- গ্রাম পঞ্চায়েত/সংঘ সমবায়: AHMEDPUR, AMARPUR, BANAGRAM, BHROMORKOL, DERIAPUR, FULUR, HATORA, HORISARA, MATHPALSA, PANRUI, SANGRA, SREENIDHIPUR
- সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদের সংখ্যা: ১২
Suri-1 ব্লক
- গ্রাম পঞ্চায়েত/সংঘ সমবায়: ALUNDA, BHURKUNA, KARIDHYA, KHATANGA, MALLICKPUR, NAGARI, TILPARA
- সংঘ সমন্বয়কারী পদের সংখ্যা: ১
- সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদের সংখ্যা: ৭
Suri-II ব্লক
- গ্রাম পঞ্চায়েত/সংঘ সমবায়: ABINASHPUR, BANSHANKA, DOMDAMA, KENDUA, KOMA, PURANDARPUR
- সংঘ সমন্বয়কারী পদের সংখ্যা: ১
- সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদের সংখ্যা: ৬
৫. সংঘ সমন্বয়কারী পদের জন্য ন্যূনতম যোগ্যতা:
- অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই ব্লকের বসবাসকারী আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের সদস্যা হতে হবে।
- সংঘ সমবায়ের BOD বা কর্মী ক্যাডারের পরিবারের সদস্য বা নিকট আত্মীয় হওয়া চলবে না।
- ন্যূনতম বয়স: (০১.০১.২০২৫ অনুযায়ী) ২১ বছর থেকে ৪০ বছর। বার্ষিক পুনর্নবীকরণের ভিত্তিতে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পরীক্ষা/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কমপক্ষে ছয় মাসের বৈধ কম্পিউটার কোর্সের সার্টিফিকেট (Word/Excel/PowerPoint) বাধ্যতামূলক।
- আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে স্বনির্ভর দল, উপ-সংঘ, সংঘ সমবায়-এর কাগজপত্র লেখায় বিগত ২ বছরের অভিজ্ঞতা।
- স্বনির্ভর দলের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে ২ বার ঋণ করে তা পরিশোধ করেছেন (ঋণখেলাপি হওয়া চলবে না)।
- স্থানীয় ভাষায় দক্ষ এবং বাংলা ও ইংরেজিতে পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।
- কাজের প্রয়োজন অনুযায়ী ভ্রমণে ইচ্ছুক থাকতে হবে।
- আনন্দধারা প্রকল্পের District Level Trainer/Block Level Trainer হিসেবে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
- PRI (Panchayat Member/Panchayat Samity/Zila Parishad) সদস্য বা পদাধিকারী হওয়া চলবে না।
- কোনো উপ-সংঘ, সংঘ সমবায়/মহিলা সংঘ এর পদাধিকারী বা এ ধরনের অন্য কোনো স্টাফ/ক্যাডার/ট্রেইনার হিসেবে কাজ করা চলবে না।
- ICDS/ASHA/VRP কর্মী বা কোনো সরকারি/বেসরকারি সংস্থার (NGO) কর্মী হিসেবে কাজ করা চলবে না।
৬. সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদের জন্য ন্যূনতম যোগ্যতা:
- অবশ্যই একজন মহিলা হতে হবে এবং একই ব্লকের বসবাসকারী আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর স্বনির্ভর দলের সদস্য হতে হবে।
- সংঘ সমবায়ের BOD বা কর্মী ক্যাডারের পরিবারের সদস্য ও নিকট আত্মীয় হওয়া চলবে না।
- ন্যূনতম বয়স: (০১.০১.২০২৫ অনুযায়ী) ২১ বছর থেকে ৪০ বছর। বার্ষিক পুনর্নবীকরণের ভিত্তিতে সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত কাজ করার সুযোগ।
- ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে (Commerce Stream) উচ্চমাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা স্নাতক পরীক্ষা/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কমপক্ষে ছয় মাসের বৈধ কম্পিউটার কোর্সের সার্টিফিকেট (Word/Excel/PowerPoint) বাধ্যতামূলক।
- আনন্দধারা প্রকল্প (WBSRLM)-এর অধীনে স্বনির্ভর দল, উপ-সংঘ, সংঘ সমবায়-এর কাগজপত্র লেখার বিগত ১ বছরের অভিজ্ঞতা।
- স্বনির্ভর দলের কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কমপক্ষে ২ বার ঋণ করে তা পরিশোধ করেছেন (ঋণখেলাপি হওয়া চলবে না)।
- স্থানীয় ভাষায় দক্ষ এবং বাংলা ও ইংরেজিতে পড়তে ও লিখতে সক্ষম হতে হবে।
- কাজের প্রয়োজন অনুযায়ী ভ্রমণে ইচ্ছুক থাকতে হবে।
- আনন্দধারা প্রকল্পের District Level Trainer/Block Level Trainer হিসেবে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
- PRI (Panchayat Member/Panchayat Samity/Zila Parishad) সদস্য বা পদাধিকারী হওয়া চলবে না।
- কোনো উপ-সংঘ, সংঘ সমবায়/মধ্য-সংঘ-এর পদাধিকারী বা এ ধরনের অন্য কোনো স্টাফ/ক্যাডার/ট্রেইনার হিসেবে কাজ করা চলবে না।
- ICDS/ASHA/VRP কর্মী বা কোনো সরকারি/বেসরকারি সংস্থার (NGO) কর্মী হিসেবে কাজ করা চলবে না।
৭. পরীক্ষা প্রক্রিয়া:
প্রস্তাবিত প্রশ্নের ধরণ ও মান:
- বিষয়: সাধারণ জ্ঞান, লেখার দক্ষতা, বিষয়ভিত্তিক জ্ঞান, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ
- সংঘ সমন্বয়কারী পদের জন্য নম্বর বিন্যাস: সাধারণ জ্ঞান (১০), লেখার দক্ষতা (৩০), বিষয়ভিত্তিক জ্ঞান (৩০), কম্পিউটার টেস্ট (২০), ইন্টারভিউ (১০) - মোট ১০০
- সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট ও এমআইএস পদের জন্য নম্বর বিন্যাস: সাধারণ জ্ঞান (১০), লেখার দক্ষতা (২০), বিষয়ভিত্তিক জ্ঞান (৩০), কম্পিউটার টেস্ট (৩০), ইন্টারভিউ (১০) - মোট ১০০
- মন্তব্য: লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ
পরীক্ষার বিবরণ:
- লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ: ফেব্রুয়ারি ০১, ২০২৬
- পরীক্ষার সময়কাল: ১ ঘণ্টা ৩০ মিনিট
- লিখিত পরীক্ষার ধরণ: MCQ Type (প্রতি প্রশ্নের মান ১ নম্বর, কোনো নেগেটিভ মার্কিং নেই)। প্রশ্নাবলী মাধ্যমিক স্তরীয় হবে।
- যদি কোনো প্রার্থী লিখিত পরীক্ষা বা কম্পিউটার টেস্টের পর ইন্টারভিউতে উপস্থিত না হন, তবে তার প্রার্থিতা তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে।
৮. আবেদনপত্র জমা দেওয়ার স্থান ও পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফর্ম্যাটে পূরণ করা আবেদনপত্র বীরভূম জেলার ওয়েবসাইটে (https://birbhum.gov.in) নোটিফিকেশনের সঙ্গে উপলব্ধ। আবেদনপত্র, প্রয়োজনীয় নথিপত্র (বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কম্পিউটার সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, স্বনির্ভর দলের সদস্য প্রমাণপত্রের জেরক্স কপি) সহ Self Attested করে একটি খামের মধ্যে সিউড়ি সদর সাব-ডিভিশন অফিসে নির্দিষ্ট বাক্সে জমা দিতে হবে।
অসম্পূর্ণ বা ভুল তথ্যযুক্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।
৯. নির্বাচন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলী:
- যোগ্যতা ও শর্তাবলী পূরণের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি হবে এবং তা সংশ্লিষ্ট ব্লক অফিস/সিউড়ি সদর সাব-ডিভিশন অফিসের নোটিশ বোর্ডে জানুয়ারি ০৯, ২০২৬ তারিখের মধ্যে প্রকাশ করা হবে।
- মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
- প্রবেশপত্র ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে। ২০ জানুয়ারি, ২০২৬ এর মধ্যে প্রবেশপত্র না পেলে সিউড়ি সদর সাব-ডিভিশন অফিসে যোগাযোগ করতে হবে।
- চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে সিউড়ি সদর সাব-ডিভিশনের District Level CBO HR Committee এর হাতে।
- পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কোনো ভ্রমণ ভাতা (TA) বা অন্যান্য খরচ প্রদান করা হবে না।
Comments
Post a Comment